বিবিনিউজ ॥ ঢাকার সাভারের বিরুলিয়া তুরাগ নদীতে পিকনিকের ট্রলারে ২ যুবক গোসল করতে গেলে নিখোজ হওয়ার একদিন পর আজ সকালে ব্যবসায়ী মিজান ও মিনহাজ লাশ এবং আড়াপাড়া এলাকা থেকে অপর এ্ক জনের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহতরা হলেন গাজীপুর জেলার কাশিমপুরের বারান্ডা এলাকায় মিনহাজ মোল্লা ও মিজানুর রহমান মিজান (২৮) ও আড়াপাড়ায় মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার শিপন শাহা। লাশ গুলো স্ব স্ব আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ মিয়া জানান, তুরাগ নদীর বিরুলিয়া এলাকায় মঙ্গলবার বিকেলে পিকনিকে এসে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই দুই যুবক। পরে তাদের উদ্ধারে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল টানা ৩ ঘণ্টা চেষ্টা চালায়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খুঁজেও তাদের না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। পরে আজ সকালে তুরাগ নদীতে ওই দুই যুবকের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে আসে।
অনদিকে সকালে সাভারের আড়াপাড়া এলাকায় নিজ ভাড়া বাড়িতে থেকে শিপন শাহা (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস এম কামরুজ্জামান। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।।
