প্রতি বছরের মতো এবারো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়।
বিএনপির নেতা আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান।
দিয়া ইসলাম / ৬২১
