উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে শিশুকে ভিভিআইপি মর্যাদা দিতে হবে : মেহের আফরোজ

meher-afrojমহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে শিশুকে ভিভিআইপির (ভেরি ইম্পোর্ট্যান্ট পারসন) মর্যাদা দিতে হবে

তিনি বলেন, ‘যেদিন দেশের প্রত্যেকটি শিশুকে মর্যাদা দিতে পারব সে দিনই আমরা উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতে পারব’।
আজ রাজধানীর নারিন্দায় দাদাভাই একাডেমীতে শিশু সাহিত্যিক, সওগাত প্রেস ও সাপ্তাহিক বেগম এর পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দাদাভাই পুরস্কার ২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার শিশুবান্ধব সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,সরকারের পাশাপাশি সমাজের ধনী ব্যক্তিদের শিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। ধনীরা পথশিশুদের উন্নয়নে ব্যয় করলে পথ শিশু নামে কিছু দেশে থাকবে না।
তিনি বলেন, দাদাভাই তার রচিত বাক বাক কুম, হাসতে নাকি জানে না কেউ, হাটটিমাটিম, খোকন খোকন ডাক পারি প্রভৃতি ছড়া বহুল পঠিত। আজকের দিনে আরেকজন দাদাভাইয়ের খুব প্রয়োজন।
সাপ্তাহিক বেগম পত্রিকার স¤পাদক নুরজাহান বেগম এতে সভাপতিত্ব করেন।
এই সময় নূরজাহান বেগম ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সকলকে নারী ও শিশু উন্নয়নে কাজ করার জন্য সকলকে আহবান জানান।
পরে অনুষ্ঠানে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রতিমন্ত্রী ।

দিয়া ইসলাম / ৬০৮

Related posts

Leave a Comment