ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৪ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির বেংকুলু এলাকা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তি স্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৫৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দিয়া ইসলাম / ৬১৬
