সাভারে লাম নিয়ে বিক্ষোভ মিছিল : হত্যাকারীদের গ্রেফতার দাবি

Savar-mapসাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির এক নেতার ছেলে জাপান প্রবাসী রেজাউল করিম রাজাকে দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার মুল আসামী আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান এরশাদকে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ বিকেলে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিলটি রেডিওকলোনীর বৌবাজার থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়কের রেডিওকলোনী বাসষ্ট্যান্ড অবরোধ করে রাখে তারা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে । যাত্রীরা পরেন চরম দুর্ভোগে।

পরে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে সড়িয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ মিছিল শেষে নিহত জাপান প্রবাসী রাজার জানাযা রেডিওকলোনী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় এসময় অংশ গ্রহন করেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সহ কয়েক হাজার এলাকাবাসী। জানাযার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকান্ডের মুল হোতা আওয়ামী লীগ নেতা এরশাদের রেডিওকলোনীতে বেশ কয়েকটি দোকান পাট ভাঙচুর করে। জানাযা শেষে নিহত জাপান প্রবাসী রাজাকে ভাটপাড়া পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এদিকে দুপুরে বৌবাজার এলাকায় এই হত্যাকান্ডে সরাসারি অংশ নেওয়া স্বপন নামের এক যুবককে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

এই হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহ এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনকে আটক করলেও মুল আসামী পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমানকে আটক করতে পারেনি।

উল্লেখ্য গতকাল দুপুরে সাভারের রেডিওকলোনীতে ৯ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে সাভারের থানারোড ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানের হাসপাতালের তিন’শ গজ সামনে সহাকারী সেটেলমেন্ট অফিসের সামনে জাপান প্রবাসী রাজাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে স্থানীয় আওয়ামী লীগ নেতা এরশাদ ও তার সন্ত্রাসী বাহিনী। এসময় আহত হয় আরো পাঁচ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রকসী / ৩৭

Related posts

Leave a Comment