স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ): সাভারে গ্যাসের চুলার আগুনে দুই নারী দগ্ধ হয়েছে। বিকেলে পৌর এলাকার দক্ষিণ নামাবাজার এলাকার জনৈক দারোগ আলীর বাড়িতে এঘটনা ঘটে।
পুলিশ জানায়,বিকেলে ওই বাড়ির শিল্পী বেগম নামের এক নারী শ্রমিকের ভাড়া ঘরে গ্যাস সিলিন্ডারের শব্দ হলে তালা খুলে প্রতিবেশী মিতু বেগম নামের এক নারী ঘরে প্রবেশ করে অটো গ্যাসের চুলার চাবি ঘুরালে চুলা থেকে আগুন বেড় হলে তিনি দগ্ধ হন পরে ওই নারীকে বাঁচাতে যান আরেক নারী সেলিনা বেগম। পরে সেলিনা বেগমও দগ্ধ হলে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। দু’জনের মধ্যে সেলিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম।
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে ২ নারী দগ্ধ
