জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে:শিক্ষা মন্ত্রী

স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ):আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে তাই বিএনপিসহ সকল দল অংশ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি। দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এসইডিপি স্কিম রিভিউ কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন,আগামী নির্বাচন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে হবে সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠ করবে এতে কোন সন্দেহ নেই তাই সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করবে জানিয়ে তিনি আরও বলেন,বিএনপি আন্দোলতে ব্যর্থ হয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য বদলের দল তাই আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে চায় জোর করে নয়। করোনা কালীন সময়ে শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে তুলতে সরকার না পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন,বিভিন্ন স্কুলে অষ্টম শ্রেণীর রেজিষ্ট্রেন ফ্রি বাবদ বেশী টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।

দু’দিন ব্যাপী এ কর্মশালায় উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক,উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ,কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ড.ওমর ফারুকসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment