
সাভার,৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় ভয়াবহত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা জায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্র্ভিস আরো জানায়, মধ্যরাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় সুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডের খবরে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছান। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশী হওয়ায় ততক্ষণে গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায়। পরে তিন ঘন্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রাথমিক ভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
