সরকারের উন্নয়ন কর্মসুচী দেখে বিএনপি ষড়যন্ত্র করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,০৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সরকারের উন্নয়ন কর্মসুচী দেখে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াত এখন পথহারা পথিক তাদের দলের নেতাদের মধ্যে কোন ঐক্য নেই বলেও মন্তব্য করেন।
বর্ধিত সভায় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment