জাবিতে আজ সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে উভয়পক্ষের আলোচনার সিদ্ধান্ত

সাভার,০৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে ভিসিসহ পাঁচ সদস্যের দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এতে করে আজ সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে উভয়পক্ষের আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার দুপুরে তৃতীয় দিনের চলমান আন্দোলনে পুরাতন রেজিষ্টার ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম।
গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ হলের পাশ থেকে ৩ হল স্থানান্তর, লুটপাট ও দুর্নিতীর বিচার বিভাগীয় তদন্ত এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে মহাপরিকল্পণা পুনর্বিন্যাসসহ তিন দফা দাবীতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

Related posts

Leave a Comment