ঢাবি উপাচার্যের সঙ্গে নিউজিল্যান্ডের অধ্যাপকের সাক্ষাৎ

arifin ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির ট্যুরিজম বিভাগের অধ্যাপক ড. ডেভিড সিমন্স আজ সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোয়েব-উর-রহমান, প্রভাষক আব্দুল্লাহ আল মুনীম এবং জেমেনি জাবেদ সূচনা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউজিল্যান্ডের লিংকন ইউনিভার্সিটির মধ্যে ট্যুরিজম বিষয়ক যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আলোচনা হয়।

 

 

দিয়া ইসলাম /  ৩৮

Related posts

Leave a Comment