লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ছাত্রলীগের কমিঠি বৈধ ঘোষনা নিয়ে দু’গ্র“পের মধ্যে অস্ত্রে-সস্ত্রে সংঘর্ষ হয়েছে। এঘটনায় ৮ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার ২১ এপ্রিল দুপুরের পর হাতিবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কমিঠি ঘোষনার পর অপর গ্র“পটির সাথে হাতিবান্ধার আমতলায় এই সংঘর্ষ বাঁধে। স্থানীয় ও পুলিশ বলেছে, দুপুরে স্থানীয় কয়েকটি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি-সম্পাদক সংবাদ সম্মেলনে তাদের বৈধ কমিটি ঘোষনা করে গুড্ডিমারী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান রানা। সংবাদ সম্মেলন শেষে ছাত্রলীগের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় অপর একটি গ্র“প অস্ত্র-সস্ত্র নিয়ে আমতলায় ধাওয়া করলে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় তারা কয়েকটি দোকান ভাংচুর করে। এঘটনায় উভয় পক্ষে ৮ জন আহত হয়। তাদের হাতিবান্ধা মেডিকেলে ভর্তি করা হয়েছে। হাতিবান্ধা ছাত্রলীগের সাধারন সম্পাদক জানায়, আমরা কয়েকজন আমতলা বাজারে গেলে অপর পক্ষরা তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ওসি আব্দুল মতিন প্রধান বলেন, ছাত্রলীগের দুটি গ্র“পের মধ্যে এঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
দিয়া ইসলাম / ১২১২
