বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি শিক্ষামন্ত্রীর আহবান

nurul-islam-nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী শুক্রবার ঢাকার ধানমন্ডিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে কৃতী বৈজ্ঞানিক ও গবেষকদের ‘ইউনাইটেড গ্রুপ পেপার এওয়ার্ড ২০১৬’ প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
তিনি ২০১৩ সালে আন্তর্জাতিক জার্নালে লেখা প্রকাশিত হয়েছে এমন গবেষকদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে এওয়ার্ড প্রদান করেন। ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের উদ্যোগে এ পুরস্কার চালু করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আলোকিত সমাজ গঠনে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, শিল্পোদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা সরকারের এ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে রিসার্চ পেপার মূল্যায়ন কমিটির চেয়ারম্যান প্রফেসর মুহিবুর রহমানও বক্তৃতা করেন।

দিয়া ইসলাম / ১২০৩

Related posts

Leave a Comment