প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো ব্যাঙ্গালুরু

kohli_গতকাল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় পেলে প্লে-অফে খেলা অনেকটা নিশ্চিত হয়ে যেতো সাকিব-গম্ভীরদের কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু সেটা আর হলো না।

সোমবার নিজেদের মাঠে ব্যাঙ্গালুরুর বিপক্ষে পাত্তাই পেল না কলকাতা। কলকাতার দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতে সহজেই জয় নিশ্চিত করে কোহলি বাহিনী। এই জয়ের ফলে শেষ চারের খেলায় আশা বাঁচিয়ে রাখখো কোহলি ভিলিয়ার্সদের ব্যাঙ্গালুরু। অন্যদিকে হারলেও পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান বলিউড কিং শাহরুখ খানের দলের।

এদিন ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। ওপেনার রবীন উথাপ্পা মাত্র ২ রান করে ফিরে গেলেও গম্ভীরের ৫১, পান্ডের ৫০, আন্দ্রে রাসেলের অপরাজিত ৩৯ ও সাকিব আল হাসানের অপরাজিত ১৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে কলকাতা।
জবাবে ১৮.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় কোহলির ব্যাঙ্গালুরু। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ও বিরাট কোহলি ৭১ রান যোগ করেন। গেইল আউট হলে ডি ভিলিয়ার্সকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন কোহলি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন দুজনই।

গেইল ৩১ বলে ৪৯ রান করেন। ৪টি ছক্কা আর ৫টি চারের মার ছিল তার ইনিংসে। কোহলি করেন ৭৫ রান। ৫১ বলের ইনিংসে ৩টি ছয় এবং ৫টি চার মারেন তিনি। এছাড়া ডি ভিলিয়ার্স করেন ৩১ বলে ৫৯ রান। তিনিও ৩টি ছয় এবং ৫টি চার মারেন।

৫১ বলে ৭৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

 

 

 

দিয়া ইসলাম //২০৪

Related posts

Leave a Comment