বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক, কলামিস্ট ও শিল্প সমালোচক সাদেক খান আর নেই (ইন্না লিল্লাহি……রাজিউন)।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সাদেক খান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের বড় ছেলে। তিনি ‘নদী ও নারী’ সিনেমার নির্মাতা।তার ভাই রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। তার বোন বেগম সেলিমা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী।
দিয়া ইসলাম / ৪৮
