বাংলাদেশ প্রকৌশলও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জেবুন নাসরিন আহমাদের নেতৃত্বে প্রতিনিধিদল ব্যাংককে চিকিৎসাধীন বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরামের সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধিদল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি হামিদ বুয়েট-এর উপাচার্যের আশু রোগমুক্তি কামনা করেন এবং তার চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ প্রকৌশলও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য খালেদা একরাম ক্যান্সার এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ১৩ মে এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে ব্যাংককে নেয়া হয়। বর্তমানে তিনি ‘লাইফ সাপোর্ট’- এ আছেন।
দিয়া ইসলাম / ১৬০২
