স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে উদ্বোধন ও ফাইনাল খেলার মাধ্যমে শেষ করা হলো এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট।
সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এনামুর রহমান। খেলাটি দেখার জন্য কলেজ মাঠে উপস্থিত হন কয়েক’শ খেলাপ্রেমী মানুষ।
ফাইনাল খেলায় এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ব্লু রেঞ্জারস ও প্যাথলজী থান্ডারস অংশ গ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন,একাত্তর টিভির নিউজ এডিটর মিথিলা ফারজানা,এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক লাভলী রওশন এনাম,সিইউও ডক্টর আনোয়ারুল কাদির নাজিম,মেডিকেল কলেজের জনসংযোগ পরিচালক জাহিদুর রহমান পলাশ,ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা মাসুদ চেীধুরী,পৌর কাউন্সিলর নূর-এ-আলম ণিউটন,সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলামসহ আরো অনেকে। খেলার আয়োজক কমিটির সভাপতি বলেন মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এ খেলার আয়োজন। মাস ব্যাপী ইএমসিএইচ প্রিমিয়ার লীগ খেলায় মোট ১০ গ্রুপে(দলে) বিভক্ত হয়ে শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ গ্রহণ করেন।
