বাংলাদেশ সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে অঙ্গীকারবদ্ধ : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১১ অক্টোবর ২০২৩ (বিবিনিউজ): বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ সরকারও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় বাড়ইপাড়া আশার আলো যুবক সমিতির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠক ও গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি জামায়াত দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বলেও বলেন তিনি।
এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মজনুল বারী শিকদার সজীবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment