স্টাফ রিপোর্টার. (বিবিনিউজ): ঢাকার সাভারের মডেল মসজিদ রোডে ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদ সংলগ্ন উষা গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির সাধারন সভা ও ২০২৩-২৫ অর্থ-বৎসরের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার ক্ষিতীশ চন্দ্র রায় নির্বাচিতদের নাম ঘোষনা করেন, নিবার্চনে সভাপতি পদে মন্জুরুল আলম, সিনিয়র সহ সভাপতি পদে এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের ঢাকা জেলার সিনিয়র সাংবাদিক শেখ বাশার, সহ-সভাপতি ব্যাংককার তরুণ কুমার সাহা, ব্যাংককার নুর মাহবুব খান, সাধারন সম্পাদক পদে সৈয়দ শাহ নেওয়াজ বিপ্লব, যুগ্ন সম্পাদক মোঃ বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সন্তোষ চন্দ্র সাহা, অর্থ সম্পাদক দলিল লেখক বাবু প্রদীপ কুমার পাল, প্রচার ও দপ্তর সম্পাদক গণ বিশ্ববিদ্যালয়ের আই টি অফিসার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরমান বাদশা এবং কার্য্যাকরী সদস্যরা হচ্ছেন, এসএম কৌশিক আরেফিন ও সুশান্ত কুমার সাহা।

সাধারন সভায় সাবেক সভাপতি সাবেক উপজেলা সমাজ সেবা অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক এড. মোঃ আব্দুর হালিম ও সাভার সরকারী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ইউসুফ হারুন প্রমূখ। সভায় অধিকাংশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কর্মকর্তারা জানান,আনুষ্ঠানিক ভাবে অতি শিঘ্রই নব নির্বচিত কমিটির সপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। অনেকেই এ নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানাচ্ছেন।
