বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে :সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১১ অক্টোবর ২০২৩ (বিবিনিউজ): বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। ঢাকার সাভার উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক সূবর্ণ নাগরিক কার্ড হিজরা প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা এবং সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এসময় আরও বলেন,ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মেধা শূণ্য করতে চেয়েছিলো তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শীবলি জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি হিসাবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত ৬৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে প্রধান মন্ত্রীর সদয় নির্দেশনার শিক্ষা অনুদানের ৬ হাজার টাকা করে চেক তুলে দেন। সভায় সভাপতিত্ব করেন, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূরুল আলম । সভায় প্রো -ভিসি,শিক্ষক শিক্ষিকাসহ বিপুল সংক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment