ডেস্ক রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার ছাদ থেকে ইট পড়ে সিয়াম ইসলাম (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল রাতে ধামরাইয়ের বালিথা এলাকায় একে এইচ গার্মেন্টস-এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিশুটির বাবা আব্দুল ছাত্তার জানান তার ছেলে সিয়াম ইসলাম বালিথা এলাকায় নানা দুদু মিয়ার বাড়িতে থেকে স্থানীয় শিশির আইডিয়াল স্কুলে প্রথম শ্রেণীতে পড়াশুনা করেন। পরে গতকাল রাতে তার ছেলে বাড়ির পাশে একটি যায়গায় ফ্রোম নিয়ে খেলা করছিলো। এসময় একে এইচ গার্মেন্টস এর নির্মাণাধীন একতলা ভবনের ছাদ থেকে মাটিতে ইট ফেলে দেয় কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় ওই শিশুটির মাথায় ইট পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র নিউরো আইসিইউতে ভর্তি করে। শিশুটির অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্জ নাছির উদ্দিন।
স্থানীয়দের দাবি একে এইচ গার্মেন্টস থেকে প্রায় ইট পড়ে এলাকাবাসী আহত হলেও গার্মেন্টস কতৃপক্ষ নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।
এবিষয়ে একে এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম সাংবাদিকদের বলেন আরে ভাই ছেলেটা সামান্য একটু আহত হয়েছে। এতে আপনাদের তো নিউজ করার প্রয়োজন নেই। খোঁজ খোবার নিয়ে আমি ব্যবস্থা নেবে।
এবিষয়ে ধামরাই থানার (ওসি) তদন্ত দীপক চন্দ্র সাহা বলেন এবিষয়ে একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।
মিতু/বিবি নিউজ/১৩৬৬
