ঢাকার ধামরাইয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাস চুর্ণবিচুর্ণ, আহত ৪০

accidentঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ে একটি বাসকে সাইড দিতে গিয়ে অপর একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। এতে বাসের চালকসহ ৪০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই, কালামপুর, সাভার, মির্জাপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-ব- ১৪-৪৮৮৬) ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডের কাছে অপর একটি বাসকে সাইড দিতে গেলে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি গাছের ভেতর ঢোকে সামনের অংশ চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এসময় বাসচালক, নারী-শিশুসহ ৪০ জন আহত হয়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় আব্দুল গফুর, দেলোয়ার হোসেন জানান, সরু সড়কে দুরপাল্লার বাস পাল্লা দিয়ে চলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। গত সাতদিনে ধামরাইয়ের এই সরু সড়কে আটটি দুর্ঘটনার শিকার হয়ে আন্তত শতাধিক লোক আহত ও দুইজন নিহত হয়েছে।
এব্যাপারে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জুয়েল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।

Related posts

Leave a Comment