ধামরাইয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যার

hottaজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার ধামরাইয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
রবিবার সকালে ধামরাইর সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাথুলী এলাকায় নিজ বাড়িতে ছোট ভাই আওলাদ মিয়াকে পিটিয়ে হত্যা করে বড় ভাই হাসান আলী। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর থেকে বড় ভাই হাসান আলী পলাতক রয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি বড় ভাইকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।
আসামীদের আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু।

Related posts

Leave a Comment