সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে কাদের হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের বাড়ির পাশে মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কাদের হোসেন উপজেলার জামতৈল ইউনিয়নের পেস্তককুড়া গ্রামের মৃত আহের মণ্ডলের ছেলে। জানা যায়, রবিবার সকালে কৃষক কাদের হোসেন বাড়ির পাশে ধান কাটতে মাঠে যান। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
