স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এসডিআইয়ের উদ্যেগে কিশোর-কিশোরীদের মাদকাসক্ত এবং মোবাইল আসক্ত থেকে সরিয়ে আনতে উপজেলর ১৬টি ইউনিয়নের২৪টি কিশোর-কিশোরী ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ১৫ জনকে মেন্টর সম্মাননা প্রদান করা হয়। সুতিপাড়ায় সোসাইটি ফর ডেভেলপমেন্ট্ ইনিসিয়েটিভস এসডিআইয়ের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক,বিশেষ অতিথি হিসেবে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম,পুলিশ পরিদর্শক একেএম ফজলুল হক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাশেষে প্রায় ২ লাখ টাকার মূল্যের খেলা ধূলার সামগ্রী বিতরণ এবং মেন্টর সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনিক।

অপরদিকে নিরাপদ গুরু মাংস খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং উদ্যোগতাদের আর্থিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে মিট প্রসেসিং প্লান্ট স্থাপন এর উদ্বোধন করা হয়। ধামরাইয়ে বাটুলিয়া বাসষ্ট্যান্ডে সুকুর আলী কসাইয়ের ”আসরাফুল নিরাপদ মাংস বিতান” আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনিক। উল্লেখ্য, সুকুর আলী কসাইকে এসডিআই,পিকেএসএফ এবং আইএফএডি দেশীয় আন্তর্জাতিক সহায়তায় এ ব্যবসা করার জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে। ধামরাই সদরসহ দেশের অন্যান্য জেলায়ও কসাইদের কারিগরি অনুদান এবং সহজ লোন সুবিধার মাধ্যমে অনুরুপ ভাবে গুনগতমান সম্পন্ন পণ্য উদ্যোগতাদের সহযোগীতার আশ^াস দিয়েছেন কর্তৃপক্ষ।
