১২মে ২০২৫(বিবিনিউজ):আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের সব অধিকার খর্ব করেছিল। এ জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত সব রাজনৈতিক দলের সমর্থন ছিল। সব দলের সঙ্গে সরকারের কনসালটেশন (পরামর্শ) হয়েছে। শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তে দেশের মানুষের সমর্থনও ছিল। তাই কোথাও কোনো আন্দোলন হয়নি। আজ সোমবার দুপুরে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই অনুষ্ঠানের আয়োজন করে।…
Read MoreDay: May 12, 2025
যুদ্ধবিরতির ঘোষণার পর ভারতের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু
১২মে ২০২৫(বিবিনিউজ): গত কয়েকদিন ধরে চলা তীব্র সংঘর্ষ শেষে প্রতিবেশী পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ঘোষণার পর সোমবার ভারত ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে। নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভূজ পর্যন্ত ৩২টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে তীব্র যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে বিমানবন্দর গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা ‘পূর্বে বন্ধ থাকা রুটগুলোতে ধীরে ধীরে কার্যক্রম শুরু করবে’। গত…
Read Moreআঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং নেপালের সঙ্গে জলবিদ্যুৎ সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
১২মে ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন। তিনি জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং সড়ক সংযোগের মাধ্যমে আন্তঃসীমান্ত সহযোগিতা সম্ভাবনার ওপর জোর দেন। ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা আজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনুস যৌথ অবকাঠামো ও জ্বালানি উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ, নেপাল, ভুটান এবং…
Read More