২১ মে ২০২৫(বিবিনিউজ):জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারে জাতিসংঘের করিডোর দেওয়া নিয়ে যে গুজব উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনও কথা হয়নি, কারও সঙ্গে কথা হবে না। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, করিডোরের বিষয়টা বুঝতে হবে। এটা হচ্ছে একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। যেহেতু আরাকানে সাহায্য সহযোগিতা অন্যান্য সাপ্লাই রুট দিয়ে সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদের এইটুকুই বললো যে, কাছেই যেহেতু…
Read MoreDay: May 21, 2025
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
স্টাফ রিপোর্টার,২১ মে ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণা, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ গবেষকরা বিভিন্ন…
Read More