ধামরাইয়ে ভুমি মেলা ও জনসচেতনতা উপলক্ষ্যে র‌্যালী

স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২৫(বিবিনিউজ):‌‌ ঢাকার ধামরাইয়ে ভুমি মেলা ,জনসচেতনতা উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় ধামরাই উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী এ কর্মসূচী শুরু করা হয় । সভায় ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।


প্রশ্নোত্তর পর্বে সেবা প্রত্যাশীদের হয়রানী ও দূনীতির শিকারসহ স্থানীয় ভুমি মালিক,আইনজীবি ও স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এবং তিনি বলেন, ভুমি সেবা একটি গুরুত্বপূর্ন সেবা। এই সেবাকে হয়রানী ও দালালমুক্ত করা যায় এ জন্য আপনাদের নিয়ে এ মেলা দিবস পালন করা হচ্ছে। এ ছাড়া দালালী বন্ধে চুক্তি ভিত্তিক আরো কিছু জনবল নিয়োগ দেয়া প্রয়োজন। অপরদিকে ভুমি মালিকদেরও সচেতন হতে হবে।
সভাশেষে নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি শ্লোগানকে সামনে রেখে ভুমি মেলার একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

Related posts

Leave a Comment