স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ভাড়াটিয়া রিকশা গ্যারেজের ম্যানেজার রুবেলের (৪০) বিরুদ্ধে।ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (৩০ জুন) রাতে আশুলিয়ার চারাবাগ স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে রুবেল। রুবেল স্থানীয় একটি রিকশা গ্যারেজের ম্যানেজার বলে জানা গেছে।
সে তার বাবা মায়ের সাথে ওই এলাকায় ভাড়া থাকেন। তবে তার বিস্তারিত জানা যায়নি।
ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, তিনি ডিস্ট্রিক্ট পরিবহনের চালক ও স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন। তারা কাজে গেলে বাসায় তার ১০ বছরের মেয়েসহ ছোট আরো একজন শিশু সন্তান থাকেন। রাতে বাসায় কেউ না থাকার সুযোগে রুবেল ভুক্তভোগীর ছোট বোনকে ১০ টাকা দিয়ে বিস্কুট কিনতে পাঠিয়ে বড় বোনকে ধর্ষণ করেন।
আশুলিয়া থানার এসআই শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত বলেন, ধর্ষণকারীকে আটকের চেষ্টা চলছে।
