১ জুলাই,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসুচী পালন করেছে সাভার উপজেলা যুবলীগের নেতা-কর্মী।
বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় বৃক্ষরোপণ করেন তারা।
বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফয়সাল আহমেদ। এসময় কয়েক’শ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান জনি, বনগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক আশরাফসহ স্থানীয় আরো অনেকে।
