ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৯ এপ্রিল ২০২৬(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের জমজমাট ফাইনাল খেলা। দিনভর চলা এই আয়োজনে খুদে ফুটবলারদের নৈপুণ্য এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত ছিল ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ। মাঠজুড়ে খুদে খেলোয়াড়দের দাপট আর চারপাশেভর্তি দর্শকদের তুমুল করতালি। ঢাকার ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত আসর বসেছিল মঙ্গলবার।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। খুদে ক্রীড়াবিদদের এই প্রতিভার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা-২০ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন এবং সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন. ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাসুল আলম,বিএনপির নেতা আতিকুর রহমান আতিক,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোবাখ খারুল ইসলাম মিজান, ধামরাই উপজেলা শিক্ষা ও প্রশিক্ষণ সেন্টারের উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন পলি এবং অন্যান্য উপজেলা পর্যায়ের অফিসার,সহকারী শিক্ষা অফিসার,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে পাঠ্যবইয়ের পাশাপাশি এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।
অতিথিরা বলেন,শারীরিক গঠনে নিয়মিত ফুটবল বা যেকোনো আউটডোর গেমস শিশুদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক বিকাশে খেলাধুলা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং বিষন্নতা দূর করে মনকে প্রফুল্ল রাখে। নেতৃত্ব ও শৃঙ্খলায় দলীয় খেলার মাধ্যমে শিশুদের মাঝে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং একে অপরের প্রতি সহমর্মিতা তৈরি হয়। এছাড়া পড়াশোনার একঘেয়েমি দূর করে শিশুদের সুস্থ সামাজিক পরিবেশে মিশতে সাহায্য করে খেলাধুলা।
নিকটা সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক টিম সুয়াপরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় নিকটা সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক টিম । অপরদিকে বালিকা টিমে আমছিমুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টিমের সাথে প্রতিযোগীতায় দক্ষিণ দেপাসাই সরকারী প্রাথমিক বিদ্যালয় টিম চ্যাম্পিয়ন হয়। এর পরে উক্ত টিম ঢাকা জেলা পর্যাযে খেলায় অংশ গ্রহন করবে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

Related posts

Leave a Comment