সরকারী বিধিনিষেধ অমান্য করে সাভারে গার্মেন্টস কারখানা খোলা

স্টাফ রিপোর্টার,২৭ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সরকারী বিধি নিষেধ অমান্য করে সাভারে কিছু গার্মেন্টস কারখানা খোলা রেখেছে কারখানা মালিক। তবে কারখানা গুলোতে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মালিকরা কারখানা ছুটি দিয়ে দেন। শ্রমিকরা জানায়,সরকারী বিধি নিষেধ অমান্য করে সাভারে কয়েকটি গার্মেন্টস খোলা রাখেন মালিকপক্ষ। গার্মেন্টস খোলা রয়েছে জানতে পেরে কারখানা গুলোর সামনে গেলে মালিকরা কারখানা ছুটি দিয়ে দেন। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যান। এদিকে সাভার ও আশুলিয়ায় কিছু গার্মেন্টস মাস্ক ও পিপি তৈরি হওয়ায় সেগুলো খোলা রয়েছে।

স্থানীয় উপজেলা প্রশাসন বলছে,সরকারী বিধি ভঙ্গ করে কোন মালিক কারখানা খোলা রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment