ষ্টাফ রিপোর্টার,১৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকার সাভার সরকারি কলেজে ব্যবস্থাপনা এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ব্যবস্থাপনা এলামনাই অ্যাসোসিয়েশন, সাভার সরকারি কলেজের সভাপতি শামীমুর রহমান বাবু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জুয়েলের-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথির সহধর্মীনি সাবিনা সিদ্দিকা , সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার সাইন্স এর ডিন অধ্যাপক ড. এম এ রহিম,সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল হক, সাভার সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জহিরুল ইসলাম খান, সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান শাহানা জাহান সিদ্দিকা ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণসহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
