ষ্টাফ রিপোর্টার,১৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) :”রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঢাকার সাভার ও ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সাভার ও ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ।

সাভারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, লায়ন সাবিনা সিদ্দিকা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন এবং সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা।

অন্যদিকে, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন ।

আরও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার,ইউআরসির ইন্সট্রক্টর জোহরা খাতুনসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে সাভার মডেল থানা পুকুর এবং ধামরাই উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
