তুরিন আফরোজের গাড়িতে ধাক্কা : আটককৃত কিশোর কারাগারে

তুরিনডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় মোটরসাইকেল আরোহী নবম শ্রেণীর ছাত্র রানা ইসলাম (১৪) নামে এক কিশোরকে সোমবার আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।  তুরিন আফরোজকে হত্যা চেষ্টা, ক্ষয়ক্ষতি ও বেপরোয়া গাড়ী চালানোর অভিযোগ এনে মঙ্গলবার পলাশবাড়ী থানার এসআই জ্যোতিষ চন্দ্র বর্মন বাদী হয়ে মোটরসাইকেল আরোহী রানা ইসলাম ও তার সাথে থাকা রাসেল মিয়াকে আসামী করে থানায় মামলা দায়ের করে।  পুলিশ আটক রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করে।  তবে অপর আসামী রাসেলকে গ্রেফতারে জোর প্রচেষ্টা ও বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।  উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর শিল্পী হোটেলের অদূরে দক্ষিণ বন্দরে সায়েদের ক্লিনিক রাস্তায় মাথায় এ ঘটনা ঘটে।  আটক রানা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতরবালা গ্রামের মুকুল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুরিন আফরোজ প্রাইভেট কারে ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকা যাচ্ছিলেন। এসময় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের পিপিএম-এর নির্দেশে একটি ভিআইপি প্রোটোকল টিম সাদুল্লাপুরের ধাপেরহাট হতে গোবিন্দগঞ্জ থানার সীমানায় পৌঁছানোর উদ্দেশ্যে দায়িত্ব পালন করছিলেন।

 

 

 

মিতু/বিবি নিউজ/১০

Related posts

Leave a Comment