সাভারে র‌্যাবের অভিযানে নিহত ১

lash_uddharডেস্ক রিপোর্ট:  সাভারের কাউন্দিয়া ইউনিয়নে র‌্যাবের বিশেষ অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ ভোরে এই অভিযান চালায় র‌্যাব-৩। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

র‌্যাব-৪ এর এডিসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এলাকাটি র‌্যাব-৪ এর অন্তর্ভুক্ত হলেও অভিযানটি র‌্যাব-৩ এর সদস্যরা চালিয়েছে। অভিযানে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। এখনও তার সম্পর্ক্যে বিস্তারিত জানতে পারিনি।

এ বিষয়ে র‌্যাব-৩ এর কন্ট্রোল সেন্টার থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা জানানো হয়।

 

 

 

মিতু/বিবি নিউজ/১০৭

Related posts

Leave a Comment