আমিনবাজার সালেহপুর সেতু মেরামত করায় মহাসড়কের এক পাশে দ্বিতীয় দিনের মত যানচলাচল বন্ধ


স্টাফ রিপোর্টার,৩১ জুলাই,২০২১(বিবিনিউজ ):ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতু মেরামত করায় মহাসড়কের এক পাশে দ্বিতীয় দিনের মত যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সাভার ট্রাফিক পুলিশ জানায়,ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতু দেবে যাওয়ায় গতকাল সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা মেরামত শুরু করেন। মেরামত চলবে আরও তিন দিন। এঘটনায় মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। শুধু আরিচাগামী লেন দিয়ে যানচলাচল করছে। এঘটনায় যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এছাড়া ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে।

Related posts

Leave a Comment