সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠিত হয়েছে

savar-mapঢাকার সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) ২০১৮/১৯ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিজস্ব ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংও ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান,বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান,বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন,ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম,ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা অনুষদ এর ডিন অধ্যাপক ড.আবু মোঃ দেলোয়ার হোসেন,ঢাকা বিশ^বিদ্যালয়ের ফার্মেসী অনুষদ এর ডিন অধ্যাপক ড.এস এম আব্দুর রহমান,নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ মিজানুর রহমানসহ শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।

Related posts

Leave a Comment