ঢাকায় ‘রক কিং’ কিশোর গ্যাংয়ের ৫ জন আটক


১৫ জুন ২০২১(বিবিনিউজ):রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব।গতকাল সোমবার মধ্যরাতে র‍্যাব অভিযান চালিয়ে ‘রক কিং’ নামের কিশোর গ্যাংয়ের ওই পাঁচ সদস্যকে আটক করে।

র‍্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস আজ বলেন, রক কিং গ্যাংয়ের প্রধান সৈকত। তাঁর নেতৃত্বেই কিশোর গ্যাংয়ের সদস্যরা শনিরআখড়া এলাকায় তৎপরতা চালিয়ে আসছিল।

র‍্যাব সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেট কারের পেছনে পেছনে একটি মোটরসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি থেকে অনবরত হর্ন দেওয়া হচ্ছিল। পরে প্রাইভেট কারের সামনে এসে আরোহীদের হেনস্তা করেন মোটরসাইকেলে থাকা তিনজনসহ আরও কিছু যুবক। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। মূলত সেই ঘটনার জেরে র‍্যাব-৩ তদন্ত শুরু করে।

গতকাল রক কিং কিশোর গ্যাংয়ের যে সদস্যদের আটক করা হয়েছে, তাঁদের সম্পর্কে র‍্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, ‘এরাই সেদিন প্রাইভেট কারের আরোহীদের হেনস্তা করেছিল।’

কিশোর গ্যাংয়ের আটক সদস্যরা শনিরআখড়া এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি র‍্যাবের।আটক পাঁচজনকে র‍্যাব-৩-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বলে র‍্যাব সূত্র জানায়।

Related posts

Leave a Comment