২৩ জুন ২০২১(বিবিনিউজ): কুষ্টিয়ায় এবার করোনা আক্রান্ত হয়েছে দেড় মাস বয়েসের শিশু, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে।
কুষ্টিয়া জেলা জুড়েই বেশ কয়েক দিন ধরেই করোনা সংক্রমনের উর্ধগতি চলছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের এবং মৃত্যেও সংখ্যা। তবে এবার ঘটেছে একেবারেই একটি ভিন্ন রকম ঘটনা প্রিন্স নামেরমাত্র দেড় মাস(৪৫) বয়সের এক শিশুর দেহে সনাক্ত হয়েছেকরোনাভাইরাসের। মঙ্গলবার (২১ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। কুষ্টিয়ায় এটিই সবচেয়ে কম বয়সী কারো করোনা আক্রান্তের ঘটনা। শিশুটি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কারোনা ইউনিটে চিকিৎসাধীন আছে।
কুষ্টিয়া শহরের বড় ষ্টেশন এলাকার আকাশ কুমারের দেড় মাসের(৪৫দিনের) প্রথম সন্তান প্রিন্স। গত সোমবার থেকে জ্বর ও হালকা শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় প্রিন্সের মা শুকলা রানী এবং দাদি শিলা রানী। প্রিন্সকে পরীক্ষা-নিরিক্ষার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করতে বললে তারা সেখানে ভির্তি করেন। সে সময় শিশুটির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখে সেখানকার চিকিৎসকেরা নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠায়। মঙ্গলবার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে শিশুটির। করোনা শনাক্তর পর শিশুটিকে জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বাচ্চাটির সাথে বাচ্চার মা এবং দাদি রয়েছেন। তাছাড়াও চিকিৎসকের পাশাপাশি করোনা ইউনিটের স্বেচ্ছসেবকেরা বাচ্চাটির বিশেষ খেয়াল রাখছে।
শিশুটির দাদি শিলা রানী জানায়, গত এক সপ্তাহ ধরে প্রিন্সের গায়ে জ্বর ছিল। গত দুইদিন আগে তার শ্বাসকষ্ট শুরু হলে সোমবার একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে যায়। সেখানকার ডাক্তার সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে সদর হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। তবে বাচ্চাটির মা বাবা এবং দাদিসহ অন্যরা সুস্থ্য আছে।
দেড়মাস বয়সের শিশু প্রিন্সের অবস্থা আগের চাইতে একটু উন্নতির দিকে আছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ টুসি আফরিন বললেন কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে সেগুলো করার পর তার সম্পর্কে বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিৎ হওয়া যাবে। আর কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলাতে এতো ছোট বা কম বয়সী কেউ আক্রান্ত হয়নি আগে। তবে কী কওে শিশুটি সংক্রমিত হলো এখনও জানা যায়নি। এবিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে তাদের দেয়া পরামর্শ অনুযায়ী শিশুটির চিকিৎসা দেওয়া হবে।
শিশুটিসহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে বর্তমানে ১৩৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছে এবং হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৯৫ জন।
। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এক হাজার ৩ শত ৮৫ জন।
