আগামীকাল সকল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার,০৯ জুন ২০২১(বিবিনিউজ ):দেশে প্রথম বারের মত নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আগামীকাল উদ্বোধন করা হবে। সারা দেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণের মধ্যে পঞ্চাশটি মসজিদের কাজ শেষ হওয়ায় আগামীকাল উদ্বোধন করা হবে। আগামীকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এই দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দৃষ্টি নন্দন এই মডেল মসজিদটিতে এক সাথে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সাত শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারবেন। মহিলা এবং প্রতিবন্ধীদের জন্যও একই সাথে আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদটিতে বসানো হয়েছে দৃষ্টি নন্দন কারুকাজ। বসানো হয়েছে উন্নত মানের টাইলস। নিরাপত্তার জন্য মসজিদে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া বিদ্যুৎ চলে গেলে সেখানে জেনারেটের ব্যবস্থা করা হয়েছে। চৌদ্দ কোটি টাকা ব্যায়ে মসজিদটি নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর। দৃষ্টি নন্দন এই মডেল মসজিদটি দেখলে যে কারো নজর কারবে।

Related posts

Leave a Comment