স্টাফ রিপোর্টার,১৬ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় বিয়ের ২ দিনের মধ্যে রিতু আক্তার নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত ঔ গ্রহবধূ আশুলিয়ার নলাম এলাকার ব্যবসায়ী আবুল হোসেন বাবুর মেয়ে।নিহতের পরিবারের দাবী গত ২ দিন পূর্বে প্রেমের মাধ্যমেই তাদের বিয়ে হয়,তাই এটি কোনভাবেই আতœহত্যা হতে পারে না,এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
পুলিশ নিহত গ্রহবধূর স্বামী রুবেল মোল্ল্যাকে (২৩)আটক করেছেন।আটককৃত রুবেল মোল্ল্যা,আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মিয়াজউদ্দিন মোল্ল্যার ছেলে।
সকালের দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর মোল্ল্যাপাড়া এলাকায়। পুলিশ খুন হওয়া ওই নারীর মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহের ছুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডেক্যিাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্বরচিহ্ন রয়েছে।
এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি,ওপারেশন) আঃ রাশীদ বলেন,নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা, তবে এটি হত্যা না আতœহত্যা তদন্ত চলছে। গৃহবধুর মরদেহের ময়না তদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাভারের আশুলিয়ায় এক নববধূকে হত্যা
