খুলনা সিটি মেয়র খালেক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন


১৬ জুন ২০২১(বিবিনিউজ ):খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) অসুস্থ অবস্থায় তাকে খুলনায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে এ তথ্য জানান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাময়িকভাবে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, অসুস্থতার কারণে সিটি মেয়রের প্রোস্টেড গ্লান্ড অপারেশন করাতে হবে বলে ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হক জানিয়েছেন। সিটি মেয়র হাসপাতাল থেকে বিকালে বাড়িতে ফিরেছেন। বাসায় থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করছেন। নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও নগরবাসীসহ আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

অপরদিকে, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা হাসপাতালে যান। তিনি সেখানে তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।

Related posts

Leave a Comment