স্টাফ রিপোর্টার, ৩ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭ ২০২১) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরুস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য গণ বিশ^বিদ্যালয় মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭ ২০২১) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

ঢাকার ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ মজিবুর রহমান ও বঙমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । সুতিপাড়া ইউনিয়ন পরিষদ দলকে কুশুরা ইউনিয়ন পরিষদ দল ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে । এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক রাষ্ট্রদূত ও সচিব মুক্তিযোদ্ধা মো: সোহরাব হোসেন ও মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব সহ আরো অনেকেই ।
