সাভার পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদকে গুলি করে হত্যা

সাভার প্রতিনিধি:সাভার পৌর আওয়ামী লীগের সহ প্রচার আব্দুল মজিদকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃওরা। এঘটনায় স্বপন নামের (২৪) এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত ১০ টার দিকে সাভারের কোর্টবাড়ি এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ কোর্টবাড়ি এলাকার আব্দুল কাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় রাত ১০ টার দিকে আব্দুল মজিদ ও স্বপন নামের ওই যুবক কোর্টবাড়ি এলাকায় নিজ অফিস থেকে কোর্টবাড়ি এলাকায় বাড়িতে ফিরছিলেন। এসময় তারা একটি রাস্তার মধ্যে পৌছলে দুর্বৃওরা আব্দুল মজিদকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ও স্বপনকে পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুল মজিদ ও স্বপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল মজিদকে মৃত ঘোষনা করেন। এদিকে গুলিবিদ্ধ অপর জন স্বপনের চিকিৎসা চলছে হাসপাতালে। এঘটনায় হত্যা কান্ডের জড়িত থাকার অভিযোগে কোর্টবাড়ি এলাকায় সাবেক নেকেল মেম্বারের বাড়ি ঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় হাসপাতালে ছুটে যান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের দ্রুত গেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এদিকে তাকে কিকারনে দুর্বৃওরা গুলি করে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
হত্যাকারীদের দ্রুত গেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ।

Related posts

Leave a Comment