রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সরকার কাজ করছে :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১৪সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকায় আব্দুল মান্নান ডিগ্রি কলেজের ২৫ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরও বলেন আন্তর্জাতিক সম্পদায় জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারী সাহয্য সংস্থার সাথে এবং মিয়ারমারের সাথে দ্বিপাক্ষীক আলোচনার মধ্যে একটি সুন্দর একটা পরিবেশে এবং মিমাংসার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবাসন কর্মসুচী বাস্তাবায়ন করতে চায় জানিয়ে তিনি আরও বলেন মিয়ানমার কতৃপক্ষ যখন মায়ানমার এর নাগরিকদের জন্য নিরাপত্তা বাস্তাবায়ন করতে পারবে তখন প্রত্যাবাসন কর্মসুচী শুরু হবে। এসময় তিনি শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দুরে থাকতে বলেন।

নবীন বরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান,সহকারী অধ্যাপক সাহিদা বেগম,শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম সুরুজ,শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিবুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক জসীম উদ্দিন খাঁন,শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমির হোসেন জয়,সাবেক শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত হোসেনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment