শেখ এ কে আজাদ,২ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন (এস ই এফ) সাভার শাখার উদ্যোগে ট্যালেন্ট সার্চ ২০২৪এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে শাহীন স্কুল,সাভার শাখা প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উক্ত শাখার পরিচালক আবুল কালাম আজাদ ও মীর জাকারিয়া টুটুল উপস্থিত ছিলেন।

সাভারের স্বনামধন্য স্থানীয় শাহীন স্কুলের ২ টি ক্যাম্পাসসহ অন্যান্য স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিপিএটিসি স্কুলের আবদ আল আলীম আযান প্রথম স্থান অধিকার করে ল্যাপটপ পুরস্কার পায়। এছাড়াও সেরাদশে স্কুলের মধ্যে রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহীন স্কুল, রাজাশন ল্যাবরেটরি স্কুল,মানিকচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়,রেডিওকলোনী মডেল স্কুলসহ অন্যান্য সেরা স্কুলের শিক্ষার্থীরা মেধা তালিকায় পুরস্কার জিতে নেয়। এ প্রতিযোগিতায় ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবার,বাংলাদেশ এর চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলে জরুরি আরেকটি কাজের জন্য উপস্থিত থাকতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছেন।
এসময় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন শাহীন স্কুল,সাভার শাখার পরিচালক হাবিবুর রহমান ওবায়েদ।
