সড়ক দুর্ঘটনায় বিপিএটিসি কর্মকর্তা নিহতের প্রতিবাদে মানববন্ধন

৮ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সহকারী প্রোগ্রামার মো. রুস্তম রাব্বানী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষী বাস চালকের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি প্রধান ফটকের সামনে এই মানববন্ধন পালন করেন তারা। এসময়ে বিপিএটিসির সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মো. রুস্তম রাব্বানী (মঙ্গলবার) মারা যান। এ ঘটনায় বিপিএটিসি পরিবারের সকলে মর্মাহত। সারাদেশে যে সকল সড়ক দূর্ঘটনা ঘটছে মানুষ মারা যাচ্ছে। আহত হচ্ছেন,…

Read More