
সাভার প্রতিনিধি,১৫ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ৪৮ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে এসময় আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিটকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আশুলিয়ার জিরাবো উচ্চ বিদ্যালয়।
খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কারের ট্রফি তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশীদুল হাসানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
