সাভারে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

২৩ মে ২০২১(বিবিনিউজ ): করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় সাভারে আরও একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছেন মালিকপক্ষ। এতে করে বেকার হয়ে পড়েছেন প্রায় দুই’শ ৮০ জন নারী ও পুরুষ শ্রমিক। এর আগে গত কয়েকমাসে সাভার ও আশুলিয়ায় প্রায় দশটিরও বেশী কারখানায় কাজ না থাকায় বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ।
শ্রমিকরা জানায়,সাভারের তেঁতুলঝোড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাকেব এ্যাপারেলন্স লিমিটেড কারখানায় কাজ করে আসছিলো প্রায় দুই’শ ৮০ জন শ্রমিক। পরে করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই গতকাল থেকে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। এতে করে বেকার হয়ে পড়েছেন দুই’শ ৮০ জন নিরিহ শ্রমিক। সকালে শ্রমিকরা প্রিয় কারখানায় প্রবেশ করে বন্ধের কথা শুনে নিজেদের ভাড়া বাড়িতে চলে যান। শ্রমিকরা জানায়,দেশে যখন করোনা ভাইরাসের প্রকোপ চলছে তখনেই কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেলো এখন আমরা নতুন করে কোথায় চাকুরী নেবো তাই আমরা দুচিন্তায় রয়েছে। তবে শ্রমিকদের আগামী ৩০ মে বকেয়া বেতন পরিশোধ করবেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানাটির কর্মকর্তা জিয়া বলেন,কাজ না থাকায় কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে যখন কাজ আসবে তখন আবারও কারখানাটি খুলে দেওয়া হবে। কারখানাটিতে জিন্সের প্যান্ট তৈরি করা হতো। সাভার শিল্প পুলিশের কর্মকর্তারা বলছে, সারা বিশে^ করোনা ভাইরাসের মন্দার কারণে কাজ না থাকায় সাভার ও আশুলিয়ায় কিছু কিছু কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
অপরদিকে শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার ডিইপিজেডের নতুন জোনে অবস্থিত পেকজার বাংলাদেশ লিমিটেড কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। কারখানাগুলোর সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Related posts

Leave a Comment